বিশ্বের দরবারে মায়ানমারের কূটনীতিকের কান্না: ‘আমাদের যন্ত্রণা শেষ করুন’

আমুদরিয়া নিউজ: জাতিসংঘের এক আন্তর্জাতিক মঞ্চে মায়ানমারের এক প্রবীণ কূটনীতিক বক্তব্য রাখতে গিয়ে আবেগে ভেঙে পড়লেন। দেশের বর্তমান ভয়াবহ পরিস্থিতি এবং সাধারণ মানুষের অবর্ণনীয় কষ্টের কথা বলতে গিয়ে তাঁর চোখ দিয়ে জল জল গড়াতে দেখা যায়। তিনি হাতজোড় করে বিশ্ব সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়ে বলেন, “দয়া করে আমাদের এই অন্তহীন যন্ত্রণা শেষ করতে এগিয়ে আসুন।”

মায়ানমারে দীর্ঘ দিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা, সামরিক শাসন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। আন্তর্জাতিক মহলের উদাসীনতার সমালোচনা করে তিনি দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। এই আবেগঘন মুহূর্তটি বিশ্বনেতাদের বিবেককে নাড়া দিয়েছে এবং মায়ানমারের সংকট সমাধানে নতুন করে চাপের সৃষ্টি করছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *