আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি আদালত স্যাম নর্ডকুইস্ট নামে ২৪ বছর বয়সী এক ট্রান্সজেন্ডার পুরুষকে অপহরণ, নির্যাতন ও হত্যার দায়ে দুই নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। প্রিসিয়াস আরজুয়াগা এবং জেনিফার কুইজানো নামের ওই দুই আসামীকে প্যারোল বা মুক্তির সুযোগ ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
প্রসিকিউটররা জানান, আরজুয়াগা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে স্যামকে মিনেসোটা থেকে নিউ ইয়র্কে ডেকে এনেছিলেন। স্যাম ভেবেছিলেন তিনি ইন্টারনেটে পরিচিত হওয়া তাঁর বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছেন। কিন্তু সেখানে পৌঁছানোর পর তাঁকে আটকে রেখে সপ্তাহের পর সপ্তাহ অমানুষিক নির্যাতন ও যৌন নিপীড়ন চালানো হয়, যার ফলে তাঁর মৃত্যু হয়।তদন্ত ও অপরাধ স্বীকারের পর আদালত এই জঘন্যতম অপরাধের জন্য অপরাধীদের সর্বোচ্চ এই শাস্তি প্রদান করে।
Total Views:
0