তীব্র জ্বালানি সংকটে মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাক মোদির

আমুদরিয়া নিউজ: শুক্রবার সন্ধ্যা ৬ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরী বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমানে যুদ্ধের আবহে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে। দেশে এখনো জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের ঘাটতি পুরোপুরি মেটেনি। এই পরিস্থিতি দেশের যারা নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার সন্ধ্যা ৬ টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে জরুরী বৈঠক ডাকলেন। তবে বাংলা সহ পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীরা সরাসরি এই বৈঠকে যোগ দেবেন না বলে জানা গিয়েছে। তাদের পরিবর্তে মুখ্য সচিবরা যোগ দেবেন। সাংবাদিক সূত্রে খবর  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক বয়কট করতে পারেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *