বড়দিনে সান্টা উৎসবে সকলের সাথে আনন্দে মাতলেন বিধায়ক, জেলাশাসক, পুলিশ সুপার

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৫ ডিসেম্বর: বড়দিন উপলক্ষ্যে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে ও এশোশিয়েসন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজম অফ ডুয়ার্সের সহায়তায় আলিপুরদুয়ার শহরের পার্ক রোডে আয়োজিত দুদিনের সান্টা উৎসবের দ্বিতীয় দিনে সকলের সাথে আনন্দে মাতলেন আলিপুরদুয়ার এর বিধায়ক সুমন কাঞ্জিলাল, জেলাশাসক আর বিমলা, পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান প্রসেঞ্জিত কর সহ অন্যান্য আধিকারিকগন। বুধবার কেক কেটে এই আনন্দ যজ্ঞে সামিল হয়ে তারা সান্টাদের সাথে হাত মেলান। ঘুরে দেখেন উৎসব প্রাঙ্গনে রকমারি খাবারের স্টলগুলি।

খাবারের স্টল গুলিতে ছিলো পিঠেপুলি, মালপোয়া, থেকে শুরু করে দক্ষিন ভারতীয় খাদ্যের সম্ভার। আলোক ঝলমলে উৎসব প্রাঙ্গন মুখরিত হয় নানা ধরনের সঙ্গীত মূর্ছনায়। শিশুরা মেতে উঠেছিলো বসে আঁকো প্রতিযোগিতায়। সান্টাদের সাথে শিশুদের ঢলাঢলি ও উপহার নেওয়া উৎসবকে আরও আকর্ষণীয় করে তোলে। বড়দিন উপলক্ষে আলোকমালায় সজ্জিত আলিপুরদুয়ার এর পার্ক রোডকে দেখে মনে হচ্ছিলো এ যেনো কলকাতার পার্ক স্ট্রীট। জেলা শাসক জানান এদিনের পার্ক রোড যথার্থই হয়ে উঠেছিল সর্ব স্তরের মানুষের আনন্দ যজ্ঞ ও মিলন মেলা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *