আমুদরিয়া নিউজ: বাস্কেটবল দুনিয়ার সর্বকালের অন্যতম সেরা কিংবদন্তি মাইকেল জর্ডানের পরিহিত একটি ঐতিহাসিক জার্সি নিলামে রেকর্ড ১০.৬ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়ে ক্রীড়াজগতে এক নতুন ইতিহাস তৈরি করেছে। বিখ্যাত ‘লাস্ট ডান্স’ এনবিএ ফাইনালসের প্রথম ম্যাচে শিকাগো বুলসের হয়ে খেলার সময় এই লাল রঙের জার্সিটি পরেছিলেন তিনি।
ক্রীড়া ইতিহাসের যেকোনো স্মারক বা ব্যবহৃত পোশাক বিক্রির ক্ষেত্রে এটি এযাবৎকালের সর্বোচ্চ দামের বিশ্বরেকর্ড হিসেবে গণ্য হচ্ছে। এই ঐতিহাসিক জার্সিটি সংগ্রহ করার জন্য বিশ্বের নামী দামি সংগ্রাহক ও বাস্কেটবল প্রেমীদের মধ্যে নিলামের শুরু থেকেই তুমুল উন্মادনা ও প্রতিযোগিতা দেখা গিয়েছিল।
Total Views:
0