যুদ্ধের মাঝেও সৌদি তেল নিয়ে মুম্বইয়ে পৌঁছল বিশাল জাহাজ

#HormuzStrait #IranWar #OilSupply #GlobalTrade #SaudiOil #MumbaiPort #EnergyCrisis #MiddleEastTension

আমুদরিয়া নিউজ : মধ্যপ্রাচ্যে সংঘাতের উত্তেজনার মধ্যেই বড় খবর। Strait of Hormuz পেরিয়ে সৌদি আরব থেকে অশোধিত তেল নিয়ে বিশাল তেলবাহী জাহাজ Shenlong Suezmax” নিরাপদে এসে পৌঁছেছে Mumbai Portএ। যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনও পণ্যবাহী জাহাজ এই গুরুত্বপূর্ণ রুট পেরিয়ে ভারতে পৌঁছল। মার্চ Ras Tanura Port থেকে যাত্রা শুরু করেছিল জাহাজটি। মার্চ হরমুজ প্রণালীতে পৌঁছানোর পর হঠাৎই জাহাজটির সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিশেষজ্ঞদের ধারণা, সম্ভাব্য ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা এড়াতে জাহাজটি ইচ্ছাকৃতভাবে নিজের GPS অবস্থান গোপন করেছিল। মার্চ আবার জাহাজটির অবস্থান শনাক্ত করা যায় এবং অবশেষে বুধবার দুপুরে মুম্বই বন্দরে পৌঁছে যায়। প্রায় লক্ষ ৩৫ হাজার মেট্রিক টন অশোধিত তেল নিয়ে আসা এই জাহাজ ভারতের জ্বালানি সরবরাহ কয়েক দিনের জন্য স্থিতিশীল রাখতে সাহায্য করবে। জাহাজটি আপাতত Jawahar Dweepনোঙর করেছে। এখান থেকে তেল পাঠানো হবে পূর্ব মুম্বইয়ের Mahul Refineryতে। তবে পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সূত্রের খবর, হরমুজ প্রণালীতে হামলার আশঙ্কায় ভারতের ২৮টি পণ্যবাহী জাহাজ এখনও মাঝসমুদ্রে আটকে রয়েছে। বিশ্ব রাজনীতির উত্তেজনার কেন্দ্র এখন এই জলপথ। কারণ ইরান ওমানের মাঝখানে অবস্থিত হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন হয়। বিশ্লেষকদের মতে, এই রুটে অস্থিরতার কারণে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ৪.৫ মিলিয়ন ব্যারেল পরিশোধিত তেল পারস্য উপসাগরে আটকে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *