আমুদরিয়া নিউজ: গত ১০ আগস্ট চীনের হাইনান প্রদেশের ওয়েনচ্যাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দেওয়ার পরপরই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে চীনের শক্তিশালী রকেট ‘লং মার্চ ৭এ’ (Long March 7A)।দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রকেটটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই একটি “ইন-ফ্লাইট অ্যানোমালি” বা উড্ডয়নকালীন যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এবং মাঝ আকাশেই বিস্ফোরিত হয়। ২০২০ সালের মার্চ মাসে প্রথম সফল উড্ডয়নের পর থেকে এই মডেলের রকেটের ক্ষেত্রে এটিই প্রথম ব্যর্থতার ঘটনা।
Total Views:
0