টানা ১৫ ঘণ্টা সাংবাদিক সম্মেলন! রেকর্ড গড়লেন মুইজ্জু

আমুদরিয়া নিউজ: একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে সাংবাদিক সম্মেলন করে বিশ্বরেকর্ড গড়লেন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু। তিনি ভেঙে দিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রেকর্ড। মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, মুইজ্জু শনিবার সকাল ১০টা থেকে প্রেস কনফারেন্স শুরু করেছিলেন। যা ১৪ ঘন্টা ৫৪ মিনিট ধরে চলে। মালদ্বীপের প্রেসিডেন্টের দপ্তরের দাবি, কোনো রাষ্ট্রপ্রধানের জন্য এটিই বিশ্বের দীর্ঘতম প্রেস কনফারেন্স।

জানা গিয়েছে, গত শনিবার বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই দীর্ঘ প্রেস কনফারেন্সটির আয়োজন করা হয়েছিল। মাঝে নমাজের জন্য সংক্ষিপ্ত বিরতি নেন তিনি। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০১৯ সালে ১৪ ঘণ্টা ধরে সংবাদ সম্মেলন করেছিলেন। তারও আগে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ৭ ঘণ্টার সম্মেলন করেছিলেন। মালদ্বীপের প্রেসিডেন্ট তাদের দুজনকেই ছাপিয়ে গেলেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *