আমুদরিয়া নিউজ : উত্তরপ্রদেশের মহাকুম্ভে লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। ভাইরাল হয়েছে হাজারো মানুষের জীবন কথা। রবিবার বিকেলে এবার সেই পবিত্র মহাকুম্ভেই ভয়ানক আগুন লাগল। সম্ভবত সেক্টর ২ এর তাবুর দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই আগুন লেগেছে। পুড়ে ছাই হয়েছে একের পর এক তাবু। ঘটনাস্থলে উপস্থিত দর্শনার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ দমকল বাহিনী এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।
Total Views:
0