আমুদরিয়া নিউজভারতের আদিবাসী ও রাজবংশী সম্প্রদায়ের আবহমান সংস্কৃতি এবং গানকে আইনি সুরক্ষার চাদরে ঢাকতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। আদিবাসী বিষয়ক মন্ত্রক ও আইপিআরএস-এর যৌথ প্রয়াসে শুরু হয় ‘লিভিং রুটস অরিজিনালস’ নামের এই অভিনব উদ্যোগ। এই আইনের হাত ধরে এবার মূল স্রষ্টারা পাবেন তাঁদের কাজের পূর্ণ অধিকার, আইনি সুরক্ষা ও মেধাস্বত্বের স্বীকৃতি। এর মূল উদ্দেশ্য হলো আদিবাসী ও রাজবংশী শিল্পীদের সৃজনশীলতার স্বীকৃতি, কপিরাইট প্রদান এবং দীর্ঘমেয়াদি রয়্যালটি আয়ের সুযোগ তৈরি করা। এই উদ্যোগের প্রথম পর্যায়ে ২০২৬ সালের ৩ থেকে ৭ আগস্ট কলকাতায় সঙ্গীত প্রযোজক উপালি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি ‘গীতরচনা রেসিডেন্সি’ অনুষ্ঠিত হয়। যেখানে পাঁচটি রাজ্যের আটটি আদিবাসী সম্প্রদায়ের ২৫ জন শিল্পী অংশ নেন। ভবিষ্যতে আদিবাসী সঙ্গীতের নথিভুক্তিকরণ, ন্যায্য লভ্যাংশ বণ্টন এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই শিল্পীদের সুর ও সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরা হবে।
আদিবাসী ও রাজবংশী সঙ্গীতের আইনি সুরক্ষা: আত্মপ্রকাশ করল ‘লিভিং রুটস অরিজিনালস’
Legal protection for tribal and Rajbanshi music: 'Living Roots Originals' makes its debut.
Leave a Comment