জ্বলছে তেহরানের বিস্তীর্ণ এলাকা, তেল আভিভেও হামলা চলছে

আমুদরিয়া নিউজ : ইজরায়েল ও ইরানের সংঘাত ৬ দিনে পড়ল। ইরানে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের হত্যার জন্য, পারমাণবিক কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা হচ্ছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। উভয় তরফে অন্তত ৪০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই সংঘাত বন্ধ করে কূটনৈতিক স্তরে আলোচনার আহ্বান জানিয়েছে একাধিক দেশ। চিন, রাশিয়া, ফ্রান্স সহ কয়েকটি দেশ জানিয়েছে সংঘাত বন্ধ করে আলোচনা করে মেটানোর উপরে জোর দিতে হবে। রাশিয়া প্রয়োজনে মধ্যস্থতা করে রাজি বলে জানিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *