পার্থর জামিন মামলা থেকে সরলেন বিচারপতি জয়মাল্য বাগচী, শুনবে অন্য বেঞ্চ

আমুদরিয়া নিউজ: রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা থেকে সরলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই। জামিন চেয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন। সেখানে জামিনের আবেদন মঞ্জুর হয়নি। এর পরে প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টে মামলা করেন। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি বাগচীর বেঞ্চে। ব্যক্তিগত কারণ দেখিয়ে  বিচারপতি বাগচী জানান, এই মামলাটি তিনি শুনবেন না। এরপই বিচারপতি কান্ত জানান, বিচারপতি বাগচী ওই মামলাটি শুনতে রাজি না হওয়ায় বেঞ্চ বদল হচ্ছে। অন্য কোনও বেঞ্চে ওই মামলার শুনানি হবে। ফলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পার্থর জামিনের মামলার শুনানির কথা থাকলেও বিচারপতি সরে দাঁড়ানোয় তা পিছিয়ে গেল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *