আমুদরিয়া নিউজ : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর উইকেটকিপার-ব্যাটার জিতেশ শর্মার একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে, যেখানে তিনি রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীকে ‘অপেশাদার’ বলেন। পরে ব্যাখ্যা দিয়ে জিতেশ জানান, এটি কোনো নেতিবাচক মন্তব্য নয়, বরং তাঁদের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রেক্ষিতেই বলা হয়েছিল।
জিতেশের মতে, বৈভবের ব্যাটিং দক্ষতা ও মানসিক শক্তি তাকে ভবিষ্যতের বড় তারকা হওয়ার যোগ্যতা দেয়। তিনি আরও বলেন, বৈভব এখনো আইসক্রিম খাওয়া, কার্টুন দেখা ও পরিবারের সঙ্গে সময় কাটানো তার রুটিনের অংশ। তাই তার ওপর অতিরিক্ত পেশাদার চাপ দেওয়া উচিত নয়। বিতর্ককে গুরুত্ব না দিয়ে জিতেশ জোর দেন, তরুণ ক্রিকেটারদের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।