অ্যাথলেট ছেড়ে রাজনীতিতে জলপাইগুড়ির মেয়ে

#SwapnaBarman #TMC #WestBengalPolitics #AsianGamesGold #Jalpaiguri #PoliticalNews

আমুদরিয়া নিউজ : আসন্ন নির্বাচনের আগে তৃণমূলের সদস্য হতে চলেছে জলপাইগুড়ির মেয়ে স্বপ্না। শুক্রবার কলকাতার তৃণমূল ভবনে দলের পতাকা হাতে নেবেন তিনি। সঙ্গে থাকবেন গৌতম দেব চন্দ্রিমা ভট্টাচার্য এবং ব্রাত্য বসু। ২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিল জলপাইগুড়ির স্বপ্না বর্মন। তারপরে শোনা যায় অ্যাথলেটিক্সের ট্র্যাকে তিনি আর নামবেন না। কারণ তার পিঠে চোট লেগেছে। বর্তমানে এন. এফ.রেলওয়ের কর্মী সে। গত জানুয়ারি মাসের শিলিগুড়ির মহাকাল মন্দির স্থাপন অনুষ্ঠানে স্বপ্না বর্মন কে আন্তর্জাতিক অর্জুন পুরস্কার দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকেই স্বপ্নার নতুন চিন্তা ভাবনা শুরু হয় তৃণমূলে যোগদানের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *