শীর্ষ জইশ কমান্ডারের রহস্যমৃত্যু পাকিস্তানে

আমুদরিয়া নিউজ: শীর্ষ জইশ কমান্ডার আবদুল আজিজ এসারের রহস্যমৃত্যু হল পাকিস্তানে। সেদেশের পাঞ্জাব প্রদেশে উদ্ধার হয়েছে তার মৃতদেহ। মঙ্গলবার ভোরবেলা তার দেহ উদ্ধার হয়েছে। ঠিক কারা এই হত্যার নেপথ্যে তা এখনও জানা যায়নি। জইশের সদর দপ্তর বহাবলপুরেই কবর দেওয়া হয়েছে জইশ কমান্ডারকে। ভারত-বিরোধী ভাষণের জন্যই পরিচিত ছিল আজিজ এসার। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত মাসেই এক জনসভায় ভারতবিরোধী কথা বলতে দেখা গিয়েছিল আবদুলকে। সেখানে তার দাবি ছিল, ভারতের হালও সোভিয়েত ইউনিয়নের মতো হতে চলেছে। জানা যাচ্ছে, বহাবলপুর, রাওয়ালপিন্ডির মতো এলাকায় নিয়মিত পাক যুবাদের ভারতবিরোধী উসকানি দিতে দেখা যেত আবদুলকে। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত আরও বাড়ে। সেই সময় এক ভিডিওবার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কাশ্মীর ছিনিয়ে নেওয়ার হুমকিও দিয়েছিলেন আবদুল।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *