তৃণমূলের প্রার্থী তালিকা ঘিরে জোর জল্পনা, বাদ পড়তে পারেন একাধিক পুরনো মুখ

আমুদরিয়া নিউজ : আজই ২৯৪ টি আসনের প্রার্থী তালিকা (TMC Candidate List) ঘোষণা করতে পারেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই তালিকা ঘিরেই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এই তালিকায় একদিকে যেমন একাধিক নতুন ও তারকা মুখকে দেখা যেতে পারে, তেমনই প্রার্থী তালিকা থেকে পড়তে পারেন বেশ কিছু পুরনো বিধায়ক।

দলীয় সূত্রে খবর, নতুন প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষের নাম উঠে আসতে পারে। তারকা প্রার্থী হিসেবে যোগ হতে পারে সঙ্গীতশিল্পী ইমন চক্রবর্তী এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। এছাড়াও দলের তরুণ প্রার্থী হিসেবে তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জয়া দত্তর নামও শোনা যাচ্ছে।

বেহালা পশ্চিম কেন্দ্রে কে প্রার্থী হবেন তা নিয়েও জল্পনা তুঙ্গে। সূত্রের দাবি, এই কেন্দ্রের বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়কে টিকিট না দেওয়ার সম্ভাবনাই বেশি। কারণ নিয়োগ দুর্নীতি মামলায় তিনি দীর্ঘদিন জেলে থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন। তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। বেহালা পূর্বের বিদায়ী বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কেই এই আসনে প্রার্থী করা হতে পারে পারে বলে জোর গুঞ্জন তৈরি হয়েছে। আলোচনায় রয়েছে আরও এক প্রভাবশালী নেত্রীর নামও।

অন্যদিকে সোনারপুর কেন্দ্রেও বিদায়ী বিধায়ক লাভলি মৈত্রকে টিকিট দেওয়া হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। বিভিন্ন সময়ে নানান বিতর্কে জড়ানোর কারণেই হয়ত তাঁর নাম তালিকা থেকে বাদ পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। এছাড়াও বারাসত কেন্দ্রে অভিনেতা চিরঞ্জিত চট্টপাধ্যায় এবার টিকিট নাও পেতে পারেন। তাঁর পরিবর্তে সেখানে সব্যসাচী দত্তকে প্রার্থী করা হতে পারে বলে শোনা যাচ্ছে।

চূড়ান্ত প্রার্থী তালিকায় শেষপর্যন্ত কারা জায়গা পান সেটাই এখন দেখার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *