ইন্ডিগো বিমানে বোমাতঙ্ক! মাঝপথে জরুরি অবতরণ

আমুদরিয়া নিউজ: এবার ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক। মঙ্গলবার মাস্কট থেকে কোচি হয়ে দিল্লি যাওয়া উড়ানে বোমা রাখার হুমকি মেলে। সংবাদমাধ্যম সূত্রের খবর, ফ্লাইট নম্বর বলে দিয়ে বোমার হুমকি দেওয়া হয়েছিল। তারপরেই তড়িঘড়ি নাগপুরে জরুরি অবতরণ করানো হয় ইন্ডিগোর বিমানটিকে। দ্রুত সমস্ত যাত্রীকে নামিয়ে বিমানটিকে ফাঁকা করা হয়। তল্লাশি চালালেও এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু মেলেনি। বিমানটিতে ১৫৭ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।  তল্লাশির পর বিমানটি ফের দিল্লির উদ্দেশে রওনা দেবে বলে খবর। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। আহমেদাবাদে ভয়ংকর বিমান দুর্ঘটনার পরদিনই এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমাতঙ্ক দেখা দিয়েছিল। এদিনও দুটি এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। বার বার এই ধরনের ঘটনায় আতঙ্ক বাড়ছে যাত্রীদের।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *