আমুদরিয়া নিউজ: ভারত ও আমেরিকার প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে জানালেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। তাঁর বক্তব্য, চুক্তি কার্যকর করার আগে আমেরিকার বাজারে প্রতিদ্বন্দ্বী দেশগুলির তুলনায় ভারতীয় রপ্তানিকারকদের জন্য উপযুক্ত প্রতিযোগিতামূলক সুবিধা নিশ্চিত করা দরকার।
গত ফেব্রুয়ারি থেকে দুই দেশের মধ্যে এই চুক্তি নিয়ে আলোচনা চলছে। বাজারে প্রবেশাধিকার, শুল্ক ও বাণিজ্যিক বাধা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রে G20 বাণিজ্যমন্ত্রীদের বৈঠকের সময়ও ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা হওয়ার কথা।
Total Views:
0