এবার ড্রোন হানা রুখতে ভারতের হাতে এল ‘ভার্গবাস্ত্র’, সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ

আমুদরিয়া নিউজ: ড্রোন হামলা রুখতে এ বার ভারতের হাতে এল ‘ভার্গবাস্ত্র’। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্র মঙ্গলবার সফল ভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। স্বল্পব্যয়ের এই অ্যান্টি ড্রোন সিস্টেম দেশীয় প্রযুক্তিতে তৈরি। যা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। মঙ্গলবার ওড়িশার গোপালপুর উপকূলে সফল পরীক্ষা হয়েছে ভার্গবাস্ত্রের। ছোট মাপের ড্রোন বিধ্বংসী এই রকেট সিস্টেম তৈরি করেছে ‘সোলার ডিফেন্স অ্যান্ড এরোস্পেস লিমিটেড’ (এসডিএল)। নির্মাতা সংস্থা জানিয়েছে, ‘মাইক্রো মিসাইলের’ উপর ভিত্তি করে এই ড্রোন ধ্বংসকারী সিস্টেমটি তৈরি করা হয়েছে।

আগামিদিনে যেকোনও ড্রোন হামলার মোকাবিলা করতে এই প্রতিরক্ষা ব্যবস্থা সাহায্য করবে। প্রায় আড়াই কিলোমিটার দূর পর্যন্ত সন্দেহজনক ড্রোনের গতিবিধি শনাক্ত করার ক্ষমতা রয়েছে ভার্গবাস্ত্রের। ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা বিভাগের আধিকারিকের উপস্থিতিতে ভার্গবাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। প্রতিটি মাপকাঠিতেই এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র সফলভাবে পাশ করেছে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক অপারেশন ‘সিঁদুর’-এ যেমন S-400 সিস্টেম সাফল্য দেখিয়েছে, ঠিক তেমনি ভরসাযোগ্য কিন্তু খরচসাশ্রয়ী অস্ত্র হিসেবে ‘ভার্গবাস্ত্র’ ভারতের আকাশসীমাকে আরও নিশ্ছিদ্র নিরাপত্তা দেবে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *