ভারত-পাক সংঘাতের জের, এশিয়া কাপে খেলবে না ভারত!

আমুদরিয়া নিউজ: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেট খেলতে চাইছে না ভারত। এশিয়া কাপ থেকে নাম তুলে নিচ্ছে ভারত! একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তেমনটাই জানা যাচ্ছে। চলতি বছরের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। শুধু তাই নয়, আগামী মাসে মহিলাদের ইমার্জিং টিমের এশিয়া কাপও আয়োজনের দায়িত্বে ছিল বিসিসিআই। দু’টি টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে জানিয়ে দিয়েছে ভারতীয় বোর্ড, এমনটাই খবর সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে। জয় শাহের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন পাক বোর্ডের প্রধান মহসিন নকভি। তিনি পাকিস্তানের মন্ত্রীও। সেই কারণেই এই সিদ্ধান্ত ভারত নিয়েছে বলে জানা গিয়েছে। শুধু সরকারি ভাবে এই ঘোষণা হওয়ার অপেক্ষা। চলতি বছরের সেপ্টেম্বরে ভারত ও শ্রীলঙ্কায় পুরুষদের এশিয়া কাপ হওয়ার কথা ছিল। ভারত নাম তুলে নিলে প্রতিযোগিতার ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়বে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *