পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করল ভারত  

আমুদরিয়া নিউজ: পাকিস্তান থেকে যাবতীয় পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি নিষিদ্ধ করল ভারত। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে। বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং মানুষের স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এই নির্দেশিকার কোনও ব্যতিক্রমের জন্য অবশ্যই ভারত সরকারের আগাম অনুমতি নিতে হবে।

ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে এই নিষেধাজ্ঞা। বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের সঙ্গে যোগাযোগের সমস্ত বন্দরও। পাকিস্তান থেকে ভারত মূলত ফল ও তৈলবীজ আমদানি করত। কিছু ফার্মাসিউটিক্যাল পণ্যও আমদানি করা হত। পুলওয়ামা হামলার পর থেকেই এই আমদানি তলানিতে ঠেকেছিল। এবার পুরোপুরি আমদানিই বন্ধ করে দিল ভারত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *