তোষাখানা মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

আমুদরিয়া নিউজ : পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবি দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ড পেয়েছেন। তোষাখানা সংক্রান্ত মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তাঁরা রাষ্ট্রীয় উপহারগুলি নিয়ম ভেঙে ব্যক্তিগতভাবে ব্যবহার করেছেন এবং সেগুলি কম দামে বিক্রি করেছিলেন। আদালত তাঁদেরকে ১০ বছর কারাদণ্ড এবং ৭ বছর দুর্নীতি আইনের আওতায় সাজা দিয়েছেন। ইমরান খান ও বুশরা বিবির আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *