আয়-বহির্ভূত সম্পত্তি! গ্রেপ্তার অসম সিভিল সার্ভিস অফিসার

আমুদরিয়া নিউজ: আয়-বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে অসম সিভিল সার্ভিস অফিসার নুপূর বরাকে গ্রেফতার করলেন রাজ্য ভিজিল্যান্সের আধিকারিকেরা। সোমবার নুপূরের গুয়াহাটির বাড়ি এবং বরপেটায় নুপূরের ভাড়াবাড়িতে তল্লাশি চালান রাজ্য ভিজিল্যান্সের আধিকারিকেরা। তল্লাশিতে নুপূরের গুয়াহাটির বাড়ি থেকে নগদ ৯০ লক্ষ টাকা ছাড়াও এক কোটির টাকার সোনার গয়না বাজেয়াপ্ত হয়েছে। গোলাঘাটের বাসিন্দা নুপূর ২০১৯ সালে রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করেন। বর্তমানে তিনি কামরূপ জেলার গোরোইমারিতে সার্কল অফিসার হিসাবে কর্মরত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, নুপূরের বিরুদ্ধে জমি সংক্রান্ত বিষয়ে বেশ কিছু দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই নজরদারি শুরু হয়। যখন তিনি বরপেটা রেভিনিউ সার্কলে কর্মরত ছিলেন, সেই সময় তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে জমি হস্তান্তর এবং জমির চরিত্র বদল করার অভিযোগ ওঠে। মুখ্যমন্ত্রী আরও জানান যে, সংখ্যালঘু প্রভাবিত রেভিনিউ সার্কল এলাকায় বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগ উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *