আমুদরিয়া নিউজ : জলপাইগুড়ি কোতোয়ালি থানার অন্তর্গত বাসিন্দা এক গৃহবধূ বুধবার বিকেলে নিজের গরু আনতে গিয়ে ধর্ষণের শিকার হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার নির্জনতার সুযোগ নিয়ে প্রতিবেশী এক যুবক জোর করে ধর্ষণ করে গৃহবধূকে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। গৃহবধুর পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা যায় অভিযুক্ত এখনো পর্যন্ত পলাতক।
Total Views:
0