রাস্তা গুলিয়ে হেলিপ্যাড ছেড়ে পার্কিংয়ে নামল হেলিকপ্টার

আমুদরিয়া নিউজ  : কয়েক মাস আগে মহারাষ্ট্রে  এক বিমান দুর্ঘটনায় প্রাক্তন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়াড় -এর মৃত্যুর পরেও শোক কাটেনি। এর মধ্যেই নতুন করে চাঞ্চল্য ছড়ায়, যখন মন্ত্রিসভার সদস্য ছগ্ণ ভূজবল -কে বহনকারী হেলিকপ্টার ভুল করে হেলিপ্যাডের বদলে একটি পার্কিং এলাকায় অবতরণ করে। শনিবার সকালের এই ঘটনায় অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো যায়।

জানা গিয়েছে ,  মহাত্মা জ্যোতিবা ফুলে -এর ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে পুনে -তে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় ছগ্ণ ভূজবল এর হেলিকপ্টার ভুলবশত নির্ধারিত হেলিপ্যাডের বদলে অন্যত্র অবতরণ করে। পরে তিনি নিজেই জানান, এটি পাইলটের ভুল ছিল। তবে ঘটনায় কোনও প্রাণহানি বা বড় ক্ষয়ক্ষতি হয়নি ।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *