সুনীল গাভাসকার নির্বোধ! কটাক্ষ প্রাক্তন পাক ক্রিকেটারের

আমুদরিয়া নিউজ: চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর এশিয়া কাপ থেকে পাকিস্তানকে সরিয়ে দেওয়ার দাবি করেছিলেন সুনীল গাভাসকার। বলেছিলেন, “যা ঘটছে তাতে যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যায়, তবে মোটেও অবাক হব না। যদি দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থির থাকে, তবে দুই দেশের মধ্যে ক্রীড়াক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করা কঠিন। এখনকার পরিস্থিতির যদি পরিবর্তন না হয়, তা হলে আমি অন্তত এশিয়া কাপে পাকিস্তানকে দেখছি না।’’

এরপরই গাভাসকরকে লক্ষ্য করে একের পর এক তোপ দেগেছেন প্রাক্তন পাক ক্রিকেটাররা। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ বলেন, “আমি ভাবতেই পারছি না সানিভাই এই কথা বলেছেন। ওঁকে সকলে সম্মান করে। উনি মাটিতে পা দিয়ে চলেন। রাজনীতির ঊর্ধ্বে থাকেন। ওঁর এই মন্তব্য করা উচিত হয়নি। এতে ওঁরই সম্মানহানি হয়েছে।”

প্রাক্তন পাক স্পিনার ইকবাল কাসিম বলেন, “গাভাসকর দুই দেশেই সম্মান পান। রাজনীতির সঙ্গে খেলাকে মিশিয়ে ফেলা উচিত নয়।” আর এক প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি সব সীমা ছাড়িয়ে বলেন, “গাওস্কর নির্বোধের মতো কথা বলেছেন। আগে তদন্ত হোক। তা হলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। এ ভাবে আগে থেকে কিছু বলা উচিত নয়। ক্রিকেটে রাজনীতি ঢোকানো উচিত নয়।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *