রাজস্থানে গরিবরথ এক্সপ্রেসে আগুন, নিরাপদে যাত্রীরা

আমুদরিয়া নিউজ: রাজস্থানে গরিবরথ এক্সপ্রেসে আগুন। শনিবার ভোরে সেন্দ্রা স্টেশনের কাছে গরিব রথের ইঞ্জিনে আগুন লাগে। তবে আগুন কামরা পর্যন্ত পৌঁছতে পারেনি। তাই কোনও ক্ষয়ক্ষতি হয়নি। মুম্বইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিলার মধ্যে যাতায়াত করে ট্রেন। আগুন যখন লাগে সেই সময় ট্রেনটি সদেড়া স্টেশন দিয়ে যাচ্ছিল। আর সেই কারণেই গতি ছিল বেশ কম। তাই লোকো পাইলট দ্রুত ব্রেক চেপে ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হন। জানা গিয়েছে, ইঞ্জিনের অন্যপ্রান্ত থেকে আগুন বেরতে দেখা যেতেই লোকো পাইলট আর দেরি করেননি। ট্রেনে পাঁচশোর বেশি যাত্রী ছিলেন। দ্রুত ট্রেন থামিয়ে সবাইকেই নিরাপদে ট্রেন থেকে নামানো হয় বলে রেল জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্টসার্কিট কিংবা প্রযুক্তিগত কোনও সমস্যায় ইঞ্জিনে আগুন ধরেছে। দুর্ঘটনার কারণে ওই পথে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *