আমুদরিয়া নিউজ: ফিরেছে এল নিনো। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) জানিয়েছে, ২০২৬-এর শেষ দিকে এটি শক্তিশালী হয়ে উঠতে পারে এবং ২০২৭-এর ফেব্রুয়ারি পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ভারতে বৃষ্টি ও তাপমাত্রার ধরণ বদলানোর পাশাপাশি শীতের পর তাপপ্রবাহের আশঙ্কাও বাড়তে পারে।
কৃষিক্ষেত্রেও পড়তে পারে প্রভাব। খরিফ ফসলে বৃষ্টির ঘাটতি এবং রবি মরশুমে উষ্ণ শীতের কারণে গমের ফলন কমার আশঙ্কা রয়েছে। তবে এল নিনো মানেই খরা নয়। বিশেষজ্ঞদের মতে, ভারত মহাসাগরের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ। ইতিবাচক IOD তৈরি হলে এল নিনোর প্রভাব কিছুটা কমতে পারে।
বিশেষজ্ঞদের পরামর্শ, পরিস্থিতি মোকাবিলায় এখন থেকেই জল, কৃষি ও তাপপ্রবাহ নিয়ে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
Total Views:
0