আমুদরিয়া নিউজ: ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ আমেরিকার কলম্বিয়া। জানা গিয়েছে রবিবার স্থানীয় সময় সকাল ৮টা ০৮ মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার রাজধানী বোগোটা এবং তার পাশ্ববর্তী অঞ্চল। বোগোটায় ভেঙে পড়েছে বহু বাড়ি। একাধিক বাড়িতে ফাটল ধরেছে বলেও খবর। আমেরিকার ভূ-বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল পারাটোবিয়েনো শহরের ১৭ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। মধ্য কলম্বিয়া একটি উচ্চ ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত।
Total Views:
0