ছাত্র আন্দোলনের জের, বাতিল সব পরীক্ষা

আমুদরিয়া নিউজ:পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং ২৪ দিনের ছাত্র আন্দোলনের পর অবশেষে বড় সিদ্ধান্ত নিল ঝাড়খণ্ড সরকার। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘোষণা করেছেন, JSSC-CGL সহ TDPL-এর মাধ্যমে নেওয়া সব পরীক্ষা বাতিল করা হবে। ২০১৪ সাল থেকে TDPL-এর নেওয়া সব পরীক্ষার অনিয়ম খতিয়ে দেখতে সিআইডি তদন্ত হবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে গঠিত হবে তদন্ত কমিটি। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নতুন নিয়ম, কঠোর নজরদারি এবং ছাত্রদের অভিযোগ জানানোর জন্য বিশেষ অনলাইন পোর্টাল চালু করার কথাও জানিয়েছে সরকার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *