আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প

আমুদরিয়া নিউজ : শনিবার থেকে আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া আপাতত বন্ধ করে দিল আমেরিকা। শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি তৃতীয় বিশ্বের সব দেশের জন্য আমেরিকায় অভিবাসনের সুযোগ বন্ধ করে দিতে চান। এর পরেই এদিন আফগানিস্তানের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করা হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন, বুধবার হোয়াইট হাউসের সামনে গুলির ঘটনায় আহত এক নারী ন্যাশনাল গার্ড নিহত হয়েছেন। ওই গুলির ঘটনার সন্দেহভাজন রহমানুল্লাহ লাখানওয়াল আমেরিকার হয়ে আফগানিস্তানে কাজ করেছিলেন। তার পরে আবেদন করে ২০২১ সালে আমেরিকার ঢোকেন। নিউ ইয়র্ক টাইমস সংবাদ সংস্থার খবর অনুসারে, লাখানওয়াল মানসিক রোগে ভুগছিলেন।
এই অবস্থায় আমেরিকার একতটি সূত্র দাবি করেছে, ১৯টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসীদের দেওয়া গ্রিন কার্ড পুনরায় বিবেচনা করা হবে। প্রাথমিকভাবে সূত্রটি আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরাণ, সোমালিয়া ও ভেনিজুয়েলার নাম উল্লেখ করেছে। এদিন আফগানিস্তানের নাম প্রথম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *