বউ যা বলবে তা করুন, পরামর্শ অভিষেক বচ্চনের

আমুদরিয়া নিউজ : কথাটা পাড়ার মোড়ে, চায়ের ঠেকে শোনা যায়। এবার সে কথাই শোনা গেল অমিতাভ বচ্চনের একমাত্র ছেলে অভিষেক বচ্চনের মুখে। সম্প্রতি এক সিনেমার অনুষ্ঠানে অভিষেককে প্রশ্ন করা হয়েছিল, শ্যুটিংয়ের সময় তিনি কীভাবে কী করেন! অভিষেক জবাব দেন, পরিচালক যা বলেন সব শুনে চলি বলে সমস্যা হয় না।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, বাড়িতে কি করেন! অভিষেক চটজলদি বলে দেন, বাড়িতে বউয়ের কথা শুনে চললে কোনও সমস্যা হবে না। অভিষেক-ঐশ্বর্য রাইয়ের ডিভোর্স হতে পারে কি না তা নিয়ে বলিউডে কত আলোচনা। এবার আলোচনায় কি জল ঢেলে দিলেন অভিষেক।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *