আমুদরিয়া নিউজ: ২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যজনক মৃত্যুর মামলাটি পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছে বোম্বে হাইকোর্ট। সে বছরের জুন মাসে মুম্বইয়ের একটি বহুতলের ১২ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী দিশার মৃত্যু হয়, যাকে প্রাথমিক তদন্তে পুলিশ ‘আত্মহত্যা’ বলে দাবি করেছিল।
তবে মেয়ের মৃত্যুকে ‘গণধর্ষণ ও খুন’ দাবি করে এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা ও পুলিশ অফিসারদের দ্বারা তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তুলে আদালতে আবেদন করেছিলেন দিশার বাবা সতীশ সালিয়ান। দীর্ঘ ৬ বছর ধরে চলা তদন্তের নানাবিধ গরমিল ও খামতিকে তীব্র সমালোচনা করে গত ২ সেপ্টেম্বর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে এই মামলার নতুন করে তদন্তভার নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতিরা।
Total Views:
0