বাগডোগরা বিমানবন্দরে হীরে পাচারে ধরার পরলেন ১ ব্যক্তি

আমুদরিয়া নিউজ : নেপাল থেকে লুকিয়ে আনা প্রায় ৪ কোটি টাকার ৪৬টি হিরে বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার করল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা (ডিআরআই) বিভাগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে দীপককুমার মেহেতা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি পানিট্যাঙ্কি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে দিল্লিতে হিরে পাচারের ছক কষেছিলেন বলে জানা গিয়েছে। ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *