ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রনেতাকে কুপিয়ে খুন!

আমুদরিয়া নিউজ: মঙ্গলবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক ছাত্রনেতাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। মৃত শাহরিয়ার আলম সাম্য (২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। এ ছাড়া, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যর এএফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন তিনি। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চের পাশে ঘটনাটি ঘটে। আততায়ীর ছুরির আঘাতে গুরুতর জখম হন ওই পড়ুয়া। রাত  ১২টা নাগাদ রক্তাক্ত অবস্থায় শাহরিয়ারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতারও করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *