প্রিয় অরিজিৎ…………কি বললেন শ্রেয়া ঘোষাল?

আমুদরিয়া নিউজ : সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক ঘোষণায় অরিজিৎ সিংহ জানান, তিনি আর সিনেমার গানের কাজ নেবেন না। এই ঘোষণায় তোলপাড় শুরু হয় সঙ্গীত মহলে। তবে পরে অরিজিৎ স্পষ্ট করেন, এর অর্থ সঙ্গীত জগৎ থেকে বিদায় নয়— তিনি নতুন কিছু নিয়ে ফিরবেন। এই সিদ্ধান্ত ঘিরে নানা প্রতিক্রিয়া সামনে এসেছে। গায়িকা শ্রেয়া ঘোষাল বলেন, ‘এটি অরিজিতের “নতুন শুরু” এবং তাঁকে নতুন রূপে দেখার জন্য তিনি মুখিয়ে আছেন। তাঁর মতে, কোনও শিল্পীকে এক গণ্ডিতে বেঁধে রাখা উচিত নয়।  প্রিয় অরিজিৎ, তোমার গর্জে ওঠার এটাই তো সঠিক সময়।’ সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়ও এই সিদ্ধান্তকে ইতিবাচক বলেই দেখছেন। তাঁর কথায়, অরিজিতের এই পদক্ষেপ এক নতুন অনুসন্ধানের ইঙ্গিত, যার ফলশ্রুতিতে শ্রোতারা ভবিষ্যতে ভিন্নধর্মী কাজ উপহার পেতে পারেন।

কী নিয়ে ফিরবেন অরিজিৎ?

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *