এসআইআর নিষ্পত্তি নিয়ে কমিশনের কড়া নজর, ৬০ লক্ষ মামলা এখনও বাকি

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে SIR সংক্রান্ত কাজ নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক করল কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সূত্রের খবর, এখনও প্রায় ৬০ লক্ষ মামলার নিষ্পত্তি বাকি রয়েছে। সবচেয়ে বেশি কাজ বাকি আছে মুর্শিদাবাদ জেলায়। এছাড়াও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও অনেক ফাইলের নিষ্পত্তি হয়নি।

বৈঠকে প্রায় ২০০ জন বিচার বিভাগীয় আধিকারিকের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। কমিশন জানতে চায়, বাকি কাজ কতদিনে শেষ করা সম্ভব। রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে, দ্রুত প্রক্রিয়া সম্পূর্ণ করার চেষ্টা চলছে। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। শুধু বাহিনী মোতায়েন করলেই হবে না, তাদের সক্রিয়ভাবে কাজে লাগাতে হবে বলেও মত উঠে এসেছে।

সূত্রের দাবি, পুরো বিষয়টি নিয়ে কমিশন কড়া নজর রাখছে। দ্রুত বকেয়া কাজ শেষ করতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *