চিন্ময় প্রভুর আইনজীবীকে পিটিয়ে হাসপাতালে, জামিনের শুনানি হল না চট্টগ্রামে

আমুদরিয়া নিউজ : চিন্ময় কৃষ্ণদাসের জামিন মামলার শুনানিই হল সোমবার। কারণ চট্টগ্রাম আদালতে আইনজীবীরা কেউ হাজির হননি। ফলে, আগামী ২ জানুয়ারি ফের শুনানি হবে বলে জানিয়েছে আদালত। অভিযোগ, প্রাণভয়ে চিন্ময় প্রভুর হয়ে কোনও আইনজীবী সওয়াল করতে আসেননি।

কারণ, আদালতে গেলে তাঁদের উপরে হামলা চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন চিন্ময় প্রভুর এক আইনজীবী। এমনকী ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস অভিযোগ করেছেন, চিন্ময় প্রভুর আইনজীবীর উপরে মৌলবাদীরা হামলা চালিয়েছে। তার জেরে আইসিইউতে ভরতি আছেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *