বাংলাদেশি নারীদের বিয়ে করবেন না! চিনা নাগরিকদের সতর্কবার্তা বেজিংয়ের

আমুদরিয়া নিউজ: বাংলাদেশি নারীদের বিয়ে না করতে দেশের নাগরিকদের সতর্ক করল চিন। রবিবার বাংলাদেশের চিনা দূতাবাসের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে চিনা নাগরিকদের ‘বিদেশি স্ত্রী কেনার’ ধারণা থেকে বেরিয়ে আসতে বলা হয়েছে। সেদেশের সংবাদ মাধ্যম সূত্রে তেমনটাই খবর। জনসংখ্যা বৃদ্ধির হার কমাতে দীর্ঘ দিন এক সন্তান নীতিতে চলছিল বেজিং। কিন্তু দেশের জনসংখ্যার গড় বয়স ক্রমশ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত প্রত্যাহার করে চিনের সরকার। এতে চিনে জন্মহার খানিক বাড়লেও নারী-পুরুষ অনুপাতের যে ভারসাম্য, তা নষ্ট হয়ে গিয়েছে। সে দেশের বহু পুরুষ বিবাহের জন্য অন্য দেশ থেকে হবু স্ত্রীকে আনার পরিকল্পনা করছেন। বহু সময়েই টাকার বিনিময়ে কোনও তৃতীয় পক্ষ এই সম্ভাব্য স্ত্রী খুঁজে দেওয়ার চেষ্টা করছে। আর এর আড়ালে চলছে মানবপাচার। এই পরিস্থিতিতে বাংলাদেশের বহু ‘বিবাহযোগ্য’ নারীকে চিনে পাঠানো হচ্ছে বলে অভিযোগ। বাংলাদেশে গজিয়ে উঠেছে এমন বহু চক্র। বিয়ের নামে বাংলাদেশি মহিলাদের বিক্রি করে দেওয়া হচ্ছে চিনে। এহেন মানব পাচার নিয়ে উদ্বিগ্ন বেজিং। তাই বাংলাদেশি মহিলাদের বিয়ে করার আগে সতর্ক হতে বলা হয়েছে। ঢাকার চিনা দূতাবাস জানিয়েছে, এই ধরনের বিয়ের অধিকাংশই অবৈধ। এর ফলে মানবপাচারের দায়ে জেলযাত্রাও হতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *