ভারত-বাংলাদেশের উত্তেজনা নিরসনে আলোচনার আহ্বান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমুদরিয়া নিউজ : ভারত-বাংলাদেশ, দু-দেশের মধ্যে বর্তমানে যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হযেছে তা নিযে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে তিনি অস্থিরতা কাটিয়ে সুস্থির পরিস্থিতির প্রত্যাশা করেন। এর আগে বাংলাদেশে শান্তিরক্ষী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যে অনুরোধ জানিয়েছিলেন কেন সেটাও ব্যাখ্যা করেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশের সমস্যা নিজেরা-নিজেরা বসে দেখে নিন। দুই দেশ একে অপরের সঙ্গে কথা বলে আমার মনে হয় অস্থিরতা কাটিয়ে একটা সুস্থির পরিস্থিতির মধ্যে আসুক। এটা আমার এক নম্বর পয়েন্ট। দ্বিতীয়ত, আমাদের বিদেশ মন্ত্রকরে সংসদের অধিবেশনে বিবৃতি দিতে হবে। ব্যাখ্যা করতে হবে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি। এটা করতে হবে আমাদের সবার জানার জন্য। আগে নিয়ম ছিল পার্লামেন্ট চলাকালে যদি কোথাও কোনো ঘটনা ঘটত, এমনকি প্রধানমন্ত্রীরা বিদেশেও যদি যেতেন, তারা এসে পার্লামেন্টে একটি বিবৃতি দিতেন। অথচ এতদিন ধরে বিবৃতি চলছে আমরা এটার ওপর কোনো বিবৃতি দিতে দেখলাম না। বিস্তারিত জানানো উচিত ছিল। তা হলে আমরা বিষয়টি নিয়ে আরও বিশদে জানতে পারতাম।

এর পরেই তিনি জানান, আমি কেন শান্তিরক্ষীর কথা বলেছি তা বুঝতে হবে। বলেছি, কারণ, যখনই কোনো দেশে কোনো অস্থিরতা হয় বা শান্তি বিঘ্নিত হয়, তখন রাষ্ট্রসঙ্ঘের নিজস্ব একটা শান্তিরক্ষী বাহিনী থাকে, যে ফোর্সে থাকে সারা পৃথিবীর বিভিন্ন দেশের লোক। তাদের বলা হয় শান্তিরক্ষী বাহিনী। শ্রীলংকাতেও যখন গণ্ডগোল হয়েছিল, তখন শান্তিরক্ষী বাহিনী পাঠানো হয়। সে জন্য বলেছি, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খুব খারাপ হয় তা হলে রাষ্ট্রসঙ্ঘের শান্তিবাহিনী পাঠানোর কথা উঠতে পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *