LPG সিলিন্ডার নিয়ে কেন্দ্রের নতুন ঘোষণা

আমুদরিয়া নিউজ: কেন্দ্র সরকার রান্নার গ্যাস সংক্রান্ত নিয়মে বড় পরিবর্তন এনেছে। এবার যারা বাড়িতে পাইপলাইনের গ্যাস (PNG) নেওয়ার কারণে পুরনো LPG সিলিন্ডার কানেকশন জমা দিয়েছিলেন, তারা ভবিষ্যতে প্রয়োজনে সেই পুরনো কানেকশন ফেরত পেতে পারবেন।

এই সিদ্ধান্ত বিশেষভাবে উপকারী হবে চাকরিসূত্রে বারবার বদলি হওয়া মানুষ, ভাড়াটিয়া এবং ছাত্রছাত্রীদের জন্য। আগে PNG নেওয়ার পর LPG কানেকশন সারেন্ডার করলে তা পুনরায় পাওয়া কঠিন ছিল।নতুন নিয়ম অনুযায়ী, গ্রাহকরা PNG সংযোগ নেওয়ার ৬০ দিনের মধ্যে LPG কানেকশন জমা দিতে পারবেন এবং একটি ট্রান্সফার ভাউচার সংরক্ষণ করতে হবে বলে জানা গিয়েছে।পরে সেই ভাউচার দেখিয়েই পুরনো LPG কানেকশন ফেরত নেওয়া যাবে।

পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, “লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সংশোধনী আদেশ, ২০২৬” কার্যকর করা হয়েছে যাতে গ্রাহকদের সুবিধা বাড়ে।

 

 

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *