৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

আমুদরিয়া নিউজ: শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আগামী ৩১ জুলাই পর্যন্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ওয়াকফ ইস্যুতে সম্প্রতি হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদের একাধিক এলাকায়। মৃত্যু হয় তিনজনের। বহু ঘরবাড়ি লুট এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। ওই মামলায় আদালতের নির্দেশ মেনে এদিন রিপোর্ট পেশ করে রাজ্য পুলিশ। এরপরই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনের মেয়াদ আরও বাড়িয়ে দিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণ, সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি রক্ষা করা প্রশাসনের দায়িত্ব । রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, মুর্শিদাবাদের আক্রান্ত মানুষরা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন । তবে এখনও তাঁদের উদ্বেগ কমেনি । প্রশাসনকে সেই দিকে নজর দিতে নির্দেশ দেয় হাইকোর্ট । পাশাপাশি সামশেরগঞ্জে একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প তৈরি করার আবেদনও বিবেচনা করতে বলেছে আদালত ৷

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *