চাঁচলে আক্রান্ত বিজেপি এজেন্ট, ভর্তি হাসপাতালে

আমুদরিয়া নিউজ : মালদহ জেলার চাঁচল বিধানসভার ২২১ নম্বর বুথের ধুমসাডাগী পানপাড়া এলাকায় বিজেপির এক নির্বাচনী এজেন্টের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগ, কিছু দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে আক্রমণ চালায় এবং তাঁর গাড়ি ভাঙচুর করে। এমনকি তাঁর পরনের পাঞ্জাবিও ছিঁড়ে দেওয়া হয় বলে জানা গেছে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। বিজেপির দাবি, এই হামলার পেছনে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা জড়িত।
তবে তৃণমূল নেতৃত্ব সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *