আমুদরিয়া নিউজ : চৈত্র মাসের শেষে বাংলার আবহাওয়া গরম হয়ে উঠছে, ফলে খাবার সংরক্ষণ এখন বড় চিন্তার বিষয়। তবে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ডিম দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা বেড়ে যায়। তাই এই গরমে বাড়িতে সঠিকভাবে ডিম সংরক্ষণ করার উপায় জানা জরুরি, যাতে তা দীর্ঘদিন টাটকা থাকে।
ফ্রিজের দরজায় ডিম রাখা ঠিক নয়, কারণ সেখানে তাপমাত্রা বেশি ওঠানামা করে। এতে ডিম দ্রুত নষ্ট হয়, তাই ডিম সবসময় ফ্রিজের মাঝের তাকে রাখা উচিত।
ডিম দীর্ঘদিন টাটকা রাখতে হলে শুধু ফ্রিজে রাখা যথেষ্ট নয়—সরু দিক নিচে ও চওড়া দিক উপরে রেখে সংরক্ষণ করলে কুসুম স্থির থাকে এবং ডিম সহজে নষ্ট হয় না। এছাড়া ডিম আগে থেকে ধোয়া উচিত নয়, কারণ এতে খোসার প্রাকৃতিক সুরক্ষা নষ্ট হয়ে ব্যাকটেরিয়া ঢোকার ঝুঁকি বাড়ে। তাই রান্নার ঠিক আগে ডিম ধোয়া উচিত।