আমুদরিয়া নিউজ : কর্ণাটকে এসএসএলসি পরীক্ষা চলছে। সেখানকার পড়ুয়াদের অনেকেই নাকি পরীক্ষার খাতায় ৫০০ টাকা করে আটকে দিয়েছে, আর সঙ্গেই লিখেছে দু’চার লাইন। দাবি পড়ে চক্ষু চড়কগাছ পরীক্ষকদের। খাতার মাঝে ৫০০ টাকা দিয়ে শিক্ষকের উদ্দেশে লেখা হয়েছে, যেন তেন প্রকারে যেন তাদের পরীক্ষায় পাশ করিয়ে দেন তাঁরা। কেউ কেউ লিখেছে, এই পরীক্ষায় পাশ না করলে তাদের কলেজ পাঠাবে না বাড়ির লোকজন। একজন আবার লিখেছে, এই পরীক্ষায় পাশ ফেলের উপর নির্ভর করে রয়েছে তার সম্পর্ক। সে যদি পরীক্ষায় পাশ করে, তবেই একমাত্র তার প্রেমের সম্পর্ক টিকে থাকবে। কেউ লিখেছে, ‘এই ৫০০টাকা দিয়ে চা খাবেন, আমাকে দয়া করে পাশ করিয়ে দিন।’
Total Views:
0