সৌর শিল্পে নতুন পরিকল্পনা জানালেন অনন্ত আম্বানি

আমুদরিয়া নিউজ :  Reliance Industries Limited অপ্রচলিত শক্তি ক্ষেত্রে বড় সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছে। সংস্থার ডিরেক্টর অনন্ত আম্বানি জানিয়েছেন, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS) ও ব্যাটারি সেল উৎপাদন ক্ষমতা বছরে ৪০ GWh থেকে বাড়িয়ে ১২০ GWh করার লক্ষ্য নেওয়া হয়েছে।

সংস্থার ৪৯তম বার্ষিক সাধারণ সভায় জানানো হয়েছে, ৪০ GWh ক্ষমতাসম্পন্ন গিগাফ্যাক্টরির প্রথম পর্যায়ের কাজ নির্ধারিত সময় অনুযায়ী এগোচ্ছে এবং চলতি বছরের মধ্যেই তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রকল্প সম্পূর্ণ হলে রিলায়েন্স বিশ্বের অন্যতম বৃহৎ LFP ব্যাটারি নির্মাতায় পরিণত হতে পারে।

পাশাপাশি সৌর শক্তি ক্ষেত্রেও বড় অগ্রগতির কথা জানিয়েছে সংস্থা। রিলায়েন্সের সৌর PV সেল ও মডিউল উৎপাদন লাইন চালু হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় ১ GW HJT প্রযুক্তির সৌর মডিউল উৎপাদন করা হয়েছে।

সংস্থার লক্ষ্য, পলিসিলিকন থেকে সৌর মডিউল পর্যন্ত সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল গড়ে তুলে বছরে ২০ GW সমন্বিত সৌর উৎপাদন ক্ষমতা তৈরি করা। এই উদ্যোগকে ‘মেক ইন ইন্ডিয়া’ ও ‘আত্মনির্ভর ভারত’ কর্মসূচির সঙ্গে যুক্ত করে ভারতের নবায়নযোগ্য শক্তি শিল্পকে আরও শক্তিশালী করার কথা জানিয়েছে রিলায়েন্স।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *