প্রধানমন্ত্রীর সফরের পরই বাংলায় আসছেন অমিত শা

আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরের ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যে পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্ধারিত সূচি অনুয়ায়ী, শনিবার রাতে কলকাতায় আসবেন তিনি। আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করবেন বলে বঙ্গ বিজেপি সূত্রে খবর। রবিবার রাজারহাটে সিএফএসএলের সরকারি কর্মসূচি রয়েছে তাঁরা। এরপর হোটেলে মধ্যাহ্নভোজ সেরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পৌঁছবেন। সেখানে বিজেপি নেতা-কর্মীদের নিয়ে সম্মেলন রয়েছে। সেই সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। সম্মেলনে থাকবেন বিজেপির রাজ্য নেতৃত্ব। থাকবেন জেলা সভাপতি, মণ্ডল সভাপতিরা। থাকার কথা মণ্ডল পদাধিকারী-সহ বিভিন্ন স্তরের নেতৃত্বের। থাকবেন মোর্চাগুলির পদাধিকারীরাও। এদিকে আগামীকাল জামাই ষষ্ঠী। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাফ নির্দেশ, আগামীকাল জামাইষষ্ঠীর অজুহাতে দলের কোনও বিধায়ক শায়ের সভায় অনুপস্থিত থাকতে পারবেন না।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *