নির্বাচনী প্রচারের ফাঁকে অদিতি মুন্সির  ফিটনেস রহস্য

আমুদরিয়া নিউজ : আসন্ন বিধানসভা নির্বাচনের  প্রচারে নেমেছেন সমগ্র রাজনৈতিক দলের প্রার্থীরা। যার ফলে প্রচুর জনসভা কর্মী সভা চলছে। একের পর এক ঠাসা কর্মসূচির মধ্যে নিজেকে কিভাবে ফিট এন্ড ফাইন রাখছেন প্রার্থীরা, চলুন জেনে নেওয়া যাক। রাজারহাট গোপালপুর থেকে প্রার্থী হয়েছেন সংগীতশিল্পী  অদিতি মুন্সি। তিনি সংবাদ মাধ্যমে জানান, প্রতিদিন সকালের  জলখাবারের রুটি তরকারি খেয়েই প্রচারে বেরোন তিনি। দুপুরে খাবারও একেবারেই সাদামাটা রাখতেই পছন্দ করেন। ভাত ডাল আলু ভাজা খেতে খুব ভালোবাসেন অদিতি। তবে মাঝেমধ্যে মায়ের চাপে পড়ে মাছ খেতে হয় অদিতিকে। অবশ্য বেশি গরম পরলে জল ঢালা ভাত বা পান্তা ভাত খেতেই পছন্দ করেন টিএমসি প্রার্থী অদিতি মুন্সি।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *