প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে প্রবল ভূমিকম্প

আমুদরিয়া নিউজ : প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলায় প্রবল ভূমিকম্প হযেছে। মঙ্গলবার সকালের ঘটনা। তাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আবাস মিলেছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৪। আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ খবর জানিয়েছে। ওই দেশে সুনামি সতর্কতা জারি হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী পোর্ট ভিলা থেকে ৩৭ কিলোমিটার দূরে। মাটি থেকে ১০ কিলোমিটার বা প্রায় ৬ মাইল গভীরে।

সোশাল মিডিয়ায় ভাইরাল ছবিতে দেখা গিয়েছে, পোর্ট ভিলায় বিদেশি দূতাবাসের ভবনের জানালা ও সিমেন্টের পিলার ভেঙে পড়েছে। সেখানে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, নিউজিল্যান্ডের দূতাবাস রয়েছে। এই ভূমিকম্পের পরে ভানুয়াতু ছাড়াও পাশের ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপ, ট্রুভ্যালুসহ কয়েকটি এলাকায় সুনামি সতর্কতা জারি হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *