করাচির বুকে এক টুকরো ইতিহাস

আমুদরিয়া নিউজ: করাচির ঐতিহাসিক হিন্দু জিমখানা’প্রতীক। ১৯২৫ সালে নির্মিত এই ভবন একসময় করাচির হিন্দু সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। দেশভাগের পর অধিকাংশ হিন্দু পরিবার ভারত চলে গেলে এটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে এর অধিকাংশ জমি হারিয়ে যায়।

পরবর্তীতে ঐতিহ্য সংরক্ষণ উদ্যোগে ভবনটি রক্ষা পায় এবং বর্তমানে National Academy of Performing Arts (NAPA)-এর অধীনে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এর মালিকানা ও ঐতিহাসিক অধিকারের প্রশ্নে এখনও বিতর্ক ও আইনি লড়াই চলছে।

সব বাধা পেরিয়ে ‘হিন্দু জিমখানা’ আজও দেশভাগের স্মৃতি, হারিয়ে যাওয়া উত্তরাধিকার এবং অতীত-বর্তমানের এক অনন্য সেতুবন্ধন হিসেবে দাঁড়িয়ে রয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *